আইন-শৃঙ্খলা

আনোয়ারায় সড়ক আইন লঙ্ঘনে মোবাইল কোর্ট, ৯ মামলায় ১৩ হাজার ৯০০ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরী চৌমুহনী বাজার এলাকায় সড়ক পরিবহন আইন লঙ্ঘনের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) পরিচালিত এ অভিযানে বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে ৯টি মামলা দায়ের করে মোট ১৩ হাজার ৯০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযান পরিচালনা করেন আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার।

অভিযান চলাকালে সড়কে অবৈধ পার্কিং, ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালানো, হেলমেটবিহীন মোটরসাইকেল চালানো এবং যানবাহনের রেজিস্ট্রেশন সনদ, ফিটনেস সনদ ও ট্যাক্স টোকেন না থাকার মতো বিভিন্ন অপরাধ শনাক্ত করা হয়। এসব অপরাধে মোটরসাইকেল, সিএনজি ও কয়েকটি বাসের বিরুদ্ধে সড়ক পরিবহন আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ৯টি মামলা দায়ের করা হয়। মামলাগুলোর বিপরীতে মোট ১৩ হাজার ৯০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

এব্যাপারে আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো : আবু জাফর মজুমদার জানান, জনস্বার্থে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা, যানজট নিরসন ও সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে আনোয়ারা উপজেলায় নিয়মিত মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button