বিশ্ব

টিউবওয়েল চাপলেই পানির বদলে বের হচ্ছে চোলাই মদ

অনলাইন ডেস্ক: উত্তরপ্রদেশের ঝাঁসিতে একটি বাড়ির উঠানে বসানো টিউবওয়েল থেকে পানি নয়, বেরিয়ে আসছিল চোলাই মদ। অবৈধ মদের ব্যবসার বিরুদ্ধে অভিযান চলাকালে পুলিশ ও আবগারি কর্মকর্তাদের একটি যৌথ দল এই অস্বাভাবিক বিষয়টি আবিষ্কার করে।

এ ঘটনায় তেজপুরা ঘুরাত গ্রাম থেকে ৩০ বছর বয়সী এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আবগারি আইনে মামলা হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে। গত ২১ নভেম্বর অভিযান চালিয়ে দেখা যায়, মাটির নিচে চোলাই মদ মজুত করে রাখা হয়েছিল।

আর সেই মদের ভান্ডারের ওপরেই বসানো ছিল একটি সাধারণ টিউবওয়েল। এর মাধ্যমে পানির বদলে মদ বের করা হতো, যাতে কারও সন্দেহ না হয়।
অভিযানের সময় পুলিশ সদস্যরা টিউবওয়েল চাপ দিয়ে প্রায় ৩০ লিটার চোলাই মদ উদ্ধার করেন। এ ছাড়া সেখানে মজুত থাকা আরো প্রায় ১ হাজার লিটার মদ নষ্ট করে দেওয়া হয়, যাতে তা অবৈধভাবে বিক্রি করা না যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button