বিশ্ব

গুরুগ্রামে আটকের পর গভীর রাতে মুক্তি পেলেন আলোচিত ইউটিউবার ধ্রুব রাঠি

অনলাইন ডেস্ক: ভারতের ‘ককরোচ জনতা পার্টি’র (সিজেপি) নির্ধারিত বিক্ষোভ কর্মসূচির আগে গুরুগ্রাম থেকে আটক হওয়া জনপ্রিয় ও আলোচিত ইউটিউবার ধ্রুব রাঠিকে মুক্তি দিয়েছে গুরুগ্রাম পুলিশ।

রোববার সকালে ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-এর বরাতে জানা যায়, শনিবার দিবাগত গভীর রাতে তাকে পুলিশ হেফাজত থেকে ছেড়ে দেওয়া হয়।

খবরে বলা হয়, ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে মধ্য দিল্লিতে বিরোধীদের পূর্বঘোষিত একটি বড় ধরনের বিক্ষোভ কর্মসূচি ছিল। সেই কর্মসূচিতে অংশ নেওয়া রোধ করতে শনিবার ভোর আনুমানিক ৬টার দিকে গুরুগ্রামের সেক্টর ৫৬-তে অবস্থিত ধ্রুব রাঠির বাসভবনে অভিযান চালায় হরিয়ানা পুলিশের ক্রাইম ব্রাঞ্চের তিনটি দল। সেখান থেকেই তাকে আটক করা হয়।

আটকের পর তাকে সরাসরি ক্রাইম ব্রাঞ্চের কার্যালয়ে নিয়ে যাওয়া হয় এবং প্রায় এক ঘণ্টা ধরে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

উল্লেখ্য, নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে আয়োজিত উক্ত বিক্ষোভ কর্মসূচি দমনে শনিবার পুলিশ কঠোর অবস্থান নেয়। দিনভর অভিযান চালিয়ে বিরোধী দলের বিভিন্ন নেতাকর্মী, সমাজকর্মী ও কনটেন্ট ক্রিয়েটরসহ অন্তত ৬ হাজার মানুষকে আটক করে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। ধ্রুব রাঠিও সেই তালিকায় ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button