শিক্ষা

দীর্ঘদিন পর বটতলী এস এম আউলিয়া উচ্চ বিদ্যালয়ে শাওলিন কুংফু ও উশু একাডেমির পুনঃউদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিন বন্ধ থাকার পর বটতলী এস এম আউলিয়া উচ্চ বিদ্যালয়ে শাওলিন কুংফু এন্ড উশু একাডেমির পুনঃউদ্বোধন করা হয়েছে।

সম্প্রতি বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে একাডেমির প্রতিষ্ঠাতা ও প্রশিক্ষক মহসিন পারভেজের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস এম আউলিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুল কমিটির অভিভাবক সদস্য এস এম ইয়াহিয়া করিম টিপু এবং সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা) মোহাম্মদ আলী আজগর।

এ সময় আরও উপস্থিত ছিলেন শাওলিন কুংফু এন্ড উশু একাডেমির সহকারী প্রশিক্ষক নুরুল আজিম, মিশকাত আহমেদ, শ্রাবন্তী বড়ুয়া ও আল আমিন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, কুংফু ও উশু প্রশিক্ষণ শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি আত্মনির্ভরশীলতা, শৃঙ্খলাবোধ ও আত্মরক্ষার দক্ষতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দীর্ঘদিন বন্ধ থাকার পর একাডেমির কার্যক্রম পুনরায় চালু হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।

এ সময় একাডেমির প্রতিষ্ঠাতা ও প্রশিক্ষক মহসিন পারভেজ বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি আত্মরক্ষার কৌশল শেখানোর লক্ষ্যে একাডেমির কার্যক্রম পুনরায় শুরু করা হয়েছে। ভবিষ্যতে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ খেলোয়াড় তৈরি এবং কুংফু ও উশুতে শিক্ষার্থীদের এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button