বোয়ালমারিতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে গৃহবধুর আত্মহত্যা
বোয়ালমারী উপজেলা প্রতিনিধি: স্বামীর সঙ্গে পারিবারিক কলহের জের ধরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে এক গৃহবধু আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।ওই গৃহবধুর নাম নিলুফা বেগম (৫০)।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ৬ মে সকাল ৯ ঘটিকার সময় পৌরসভার ছোলনা রেলগেটের অরক্ষিত এলাকায় এ ঘটনা ঘটে।নিহত গৃহবধূ ছোলনা গ্রামের আরব আলীর স্ত্রী।স্থানীয় সূত্রে জানা যায় স্বামীর সঙ্গে পারিবারিক কলহের জের ধরে অভিমান করে নিলুফা বেগম বাড়ি থেকে বের হয়ে রেললাইনের পাশ দিয়ে দৌড়ে যাচ্ছিলেন, একপর্যায়ে কোশাডাঙ্গা রেলগেট এলাকায় গোপালগঞ্জের গোবরা থেকে ছেড়ে আসা রাজশাহী গামী এক্সপ্রেসের সামনে ঝাঁপ দেন তিনি !মুহূর্তেই ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে তার হাত মাথা সহ শরীরের বিভিন্ন অঙ্গ মারাত্মকভাবে থেতলে যায়।এবং একটি হাত বিচ্ছিন্ন হয়ে যায় ।
ওই নারীকে ট্রেনে ধাক্কায় গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখে, পরে স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার করে হসপিটালে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ।


