রাজনীতি

চকবাজার থানা জামায়াতের উদ্যােগে ইউনিট দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম বলেছেন, সংগঠনের ইউনিট পর্যায়ের কার্যক্রম যত বেশি শক্তিশালী হবে, ততই ওয়ার্ড, থানা, মহানগরী ও কেন্দ্রীয় সংগঠন সুদৃঢ় হবে। তিনি বলেন, ইতিহাস সাক্ষ্য দেয়—যেখানে যত বেশি প্রতিকূলতা ও বিপর্যয় এসেছে, সেখানে দ্বীনের দাওয়াত তত ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। তাই কোনো ষড়যন্ত্র, রাজনৈতিক প্রতিবন্ধকতা কিংবা বাধা দেখে হতাশ না হয়ে ইসলামী আন্দোলনের কর্মীদের ধৈর্য, সাহস ও দূরদর্শিতার সঙ্গে কাজ চালিয়ে যেতে হবে।

মঙ্গলবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী চকবাজার থানার উদ্যোগে আয়োজিত ইউনিট দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, কুরআন ও হাদিসের আলোকে আমরা দেখতে পাই ইসলামী আন্দোলন প্রতিকূল পরিবেশেই সবচেয়ে বেশি শক্তিশালী ও মজবুত হয়েছে। তাই দায়িত্বশীলদের উচিত নিজেদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করে সমাজে ইসলামের সুমহান আদর্শ প্রতিষ্ঠার প্রচেষ্টা জোরদার করা এবং দ্বীনের বিজয়কে তরান্বিত করা।

থানা আমীর আহমদ খালেদুল আনোয়ার-এর সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি সাদুর রশিদ চৌধুরী-এর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি ফয়সাল মুহাম্মদ ইউনুস।

বিশেষ অতিথির বক্তব্যে ফয়সাল মুহাম্মদ ইউনুস বলেন, বর্তমান সমাজে নৈতিক অবক্ষয়, বৈষম্য ও মানবিক সংকট মোকাবিলায় ইসলামী আন্দোলনের দায়িত্বশীলদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তিনি ইউনিট দায়িত্বশীলদের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার আহ্বান জানিয়ে বলেন, তৃণমূলকে শক্তিশালী করা ছাড়া একটি আদর্শভিত্তিক সমাজ গঠন সম্ভব নয়। তিনি কর্মীদের কুরআন-সুন্নাহর আলোকে নিজেদের গড়ে তুলে মানুষের আস্থা অর্জনের উপর গুরুত্বারোপ করেন।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন থানা নায়েবে আমীর আব্দুল হান্নান, থানা এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ শহিদুল্লাহ, থানা কর্মপরিষদ সদস্য মোহাম্মদ ইলিয়াছ, জাহাঙ্গীর আলম, এরশাদুল ইসলাম, আমজাদ হোসাইন ও সাইফুদ্দিন খালেদ প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button