রাজনীতি

এনসিপির আলফাডাঙ্গা উপজেলা আহ্বায়ক কমিটি অনুমোদন

আলফাডাঙ্গা উপজেলা প্রতিনিধি (ফরিদপুর): ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ৩৬ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। আগামী ৬ মাসের জন্য ফরিদপুর জেলা আহ্বায়ক কমিটি এই নতুন কমিটির অনুমোদন প্রদান করে।

কমিটির অনুমোদনপত্রে স্বাক্ষর করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ফরিদপুর জেলা কমিটির আহ্বায়ক হাসিবুর রহমান অপু ঠাকুর এবং সদস্য সচিব সাইফ খাঁন।

নবগঠিত এই কমিটিতে আলফাডাঙ্গা উপজেলার টগরবান্দী ইউনিয়নের পাইনাইল গ্রামের আব্দুল জলিলকে আহ্বায়ক এবং গোপালপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের শাওন ইসলামকে সদস্য সচিব মনোনীত করা হয়েছে।

এদিকে, কমিটি অনুমোদন পাওয়ায় নবগঠিত কমিটির আহ্বায়ক, সদস্য সচিবসহ সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ফরিদপুর জেলা আহ্বায়ক কমিটির সাংগঠনিক সম্পাদক আরিফুজ্জামান হেলাল। এক অভিনন্দন বার্তায় তিনি আশা প্রকাশ করেন যে, নতুন এই নেতৃত্বের মাধ্যমে আলফাডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button