অনুসন্ধানঅপরাধঅভিযানদুর্নীতি

অপরাধ বিচিত্রায় নিউজের পর তিতাস গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও ২ লাখ টাকা জরিমানা

রিপোর্টঃসুইটি সিনহা

নারায়ণগঞ্জের ফতুল্লা ও কুতুবপুর আওতাধীন এলাকায় তিতাস গ্যাসের অবৈধ সংযোগ ব্যবহারকারীদের বিরুদ্ধে এক বিশেষ মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়েছে।সাপ্তাহিক অপরাধ বিচিত্রায় গত ১৪ জুলাই অবৈধ গ্যাসে চলছে আল-মীম বেকারী সহ একাধিক প্রতিষ্ঠান শিরোনামে নিউজ প্রকাশের পর ফতুল্লা গ্যাস অফিসকে অবগত করেন রিপোর্টার সুইটি সিনহা। তারই প্রেক্ষিতে গতকাল ১১ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহরিয়ার পারভেজের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। অভিযানে তক্কার মাঠ ও ভূইগড় এলাকার দুটি প্রতিষ্ঠানকে মোট ২,০০,০০০ (দুই লক্ষ) টাকা জরিমানা করার পাশাপাশি বিপুল পরিমাণ অবৈধ গ্যাস সংযোগ ও সরঞ্জাম জব্দ করা হয়।
অভিযানকালে তিতাস গ্যাসের ব্যবস্থাপক শামছুল হক প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন।

ভূইঁগড় পশ্চিম পাড়া, এই এলাকায় বেশ কয়েকটি বৈধ গ্রাহকের আঙিনায় রাইজার হতে হাউজলাইন পর্যন্ত ঝুঁকিপূর্ণ হুইস পাইপ ব্যবহার করে গ্যাস ব্যবহারের সত্যতা পাওয়া যায়। মোবাইল কোর্ট পরিদর্শনকালীন জননিরাপত্তার স্বার্থে উক্ত গ্রাহকদের বৈধ সংযোগগুলো তাৎক্ষণিকভাবে বিচ্ছিন্ন করে দেয়।

আল মিম চিপস ফ্যাক্টরি গিরিধারা, মামলা নং- ১৬০/২০২৬): চিপস, চানাচুর, নিমকি ও গাজা প্রস্তুতকারী এই প্রতিষ্ঠানে মোট ৩০০ ঘনফুটের ২টি স্টার বার্ণার ব্যবহার করে অবৈধভাবে গ্যাস ব্যবহারের অপরাধে মালিক মোঃ রাজিব হোসেন-কে গ্যাস আইন ২০১০ এর ১২(১) ধারায় ১,০০,০০০ (এক লক্ষ) টাকা জরিমানা করা হয় (অনাদায়ে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড)। একই সাথে সংযোগটি বিচ্ছিন্ন করে উৎস পয়েন্ট কিলিং করা হয়।

এস বি ফ্যাশন তক্কার মাঠ, মামলা নং- ১৬১/২০২৬): পিটিআই ভবন সংলগ্ন এই প্রতিষ্ঠানে ১,২০০ ঘনফুটের ৪টি স্টার বার্ণারের মাধ্যমে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে দায়িত্বপ্রাপ্ত মোঃ বাবুল-কে গ্যাস আইন ২০১০ এর ১২(১) ধারায় ১,০০,০০০ (এক লক্ষ) টাকা জরিমানা ধার্য করে তা তাৎক্ষণিক আদায় করা হয় এবং অবৈধ সংযোগটি বিচ্ছিন্ন করে উৎস পয়েন্ট কিলিং করা হয়।
অভিযান শেষে তিতাস গ্যাস কর্তৃপক্ষের উপস্থিতিতে মোবাইল কোর্ট ৭০ ফুট ৩/৪ ইঞ্চি হুইস পাইপ, ১৫ ফুট ৩/৪ ইঞ্চি জিআই পাইপ, ০১টি বুস্টার এবং ০২টি স্টার বার্ণার জব্দ করে। তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, সরকারি সম্পদ রক্ষা ও দুর্ঘটনা এড়াতে এই ধরনের অভিযান চলমান থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button