অনুসন্ধানঅভিযানআইন, ও বিচার

বিমানবন্দর রেলওয়ে স্টেশনে প্রকাশ্যে ধূমপান কারিকে জরিমানা,সিলিপ পকেটে রাখার নির্দেশ

​নিজস্ব প্রতিবেদক:

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর রেলওয়ে স্টেশন এলাকায় প্রকাশ্যে ধূমপান করার অপরাধে তিনজনকে বিভিন্ন অঙ্কে জরিমানা করেছে গ্রাম্যমান আদালত.

​বুধবার (১৯ আগস্ট) স্টেশন চত্বর ও এর আশপাশের ফুটপাতে পরিচালিত নিয়মিত মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রমে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। ​প্রত্যক্ষদর্শীরা জানান, প্রকাশ্যে ধূমপান আইনের পরিপন্থী হওয়ায় এবং জনস্বাস্থ্য সুরক্ষার বিষয়টি নিশ্চিত করতে ভ্রাম্যমাণ বা সংশ্লিষ্ট কতৃপক্ষের মাধ্যমে এই অভিযান পরিচালনা করা হয়।

এ সময় প্রকাশ্যে ধূমপানরত অবস্থায় হাতেনাতে ধরা পড়ার পর তিন ব্যক্তির কাছ থেকে আইন অনুযায়ী নগদ জরিমানা আদায় করা হয় এবং তাদের হাতে সরকারি রসিদ বা স্লিপ ধরিয়ে দেওয়া হয়। ​জনসাধারণের চলাচলের স্থানে ধূমপান রোধে এবং পরিবেশ সুস্থ রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button