অনুসন্ধানঅপরাধঅভিযানদুর্নীতি

চট্টগ্রাম বন্দর পরিচালক প্রশাসন ওমর ফারুকের বিরুদ্ধে দুদকে অভিযোগ

নিজস্ব প্রতিনিধিঃ
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদ্য অবসরে যাওয়া পরিচালক প্রশাসন মোহাম্মদ ওমর ফারুক এর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগটি ১৩ আগষ্ট ই-মেইলে রিয়াজ মোর্শেদ মাসুদ দাখিল করে।

অভিযোগ সূত্রে জানা যায়, চট্টগ্রাম বন্দরে ১৯৮৮ সালে ওমর ফারুক সহকারী পরিদর্শক হিসেবে চাকরিতে যোগদান করে। পদোন্নতি পেয়ে চীফ পারসোনাল অফিসার, বন্দর সচিব, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ( আরটিআই) পরিচালক প্রশাসন ( স্কুল-কলেজ), পরিচালক প্রশাসন ( জেনারেল) পদে দায়িত্ব পালন করে ৩/৮/২০২৬ তারিখে অবসরে চলে যায়। ওমর ফারুক চট্টগ্রাম বন্দরে ক্ষমতায় অপব্যবহার করে কয়েকশ কোটি টাকার অবৈধ সম্পদ এর মালিক হয়েছে। ওমর ফারুক চট্টগ্রাম বন্দরের সকল দুর্নীতি গোপন রাখার চেষ্টা করেছিল। ২০১৪ সালে আওয়ামী লীগ সরকার ওমর ফারুক কে সচিব পদে পদোন্নতি দিয়ে ভারতের সাথে সকল অবৈধ চুক্তি করেন। ওমর ফারুক আওয়ামী লীগের দোসর হিসেবে দায়িত্ব পালন করেছিল।
অভিযোগের বিষয়ে ওমর ফারুক এর মোবাইল নম্বরে কল দিলে রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button