
সাতকানিয়া থানা, চট্টগ্রাম।
সাতকানিয়া থানা পুলিশ কর্তৃক ০১(এক) লিটার মদ ও গাঁজা সেবন করা অবস্থায় ০৪(চার) জনকে গ্রেফতারপূর্বক ভ্রাম্যমান আদালদের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান।
চট্টগ্রাম জেলার সুযোগ্য পুলিশ সুপার, জনাব মোঃ মাসুদ আলম, পিপিএম মহোদয়ের দিক-নির্দেশনায়, সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ, জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম এর সার্বিক তত্ত্বাবধানে সাতকানিয়া থানা পুলিশের একটি আভিযানিক দল ইং ২০/০৮/২০২৬খ্রিঃ তারিখ বিকাল ০৫..০০ ঘটিকার সময় থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া আসামী ১। ইমন দাস(২২, পিতা-দীপক দাস, মাতা-ডেজি দাস, সাং-কেওচিয়া, নন্দিবাড়ী, ০২নং ওয়ার্ড, ১০নং কেঁওচিয়া ইউনিয়ন, থানা-সাতকানিয়া, জেলা-চট্টগ্রাম, ২। জিহাদ(২৪), পিতা-আলেমগীর মাঝি, মাতা-নাছিমা বেগম, সাং-চরফেশন, থানা-ভোলা সদর, জেলা-ভোলা, ৩। নাজিম উদ্দিন(২৫), পিতা-মনির আহমদ, মাতা-মোহসেনা বেগম, সাং-পূর্ব কাটগড়, কালিয়াইশ, ৪। ছানিম(২০), পিতা-আবুল বশর, মাতা-আনোয়ারা বেগম, সাং-রসুলাবাদ, কালিয়াইশ, উভয় থানা-সাতকানিয়া, জেলা-চট্টগ্রামদের হেফাজত হইতে ০১(এক) লিটার মদ ও গঁজা সেবনকরা অবস্থায় গ্রেফতার পূর্বক ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সাজা প্রদান করে। আসামীদের বিধি মোতাবেক যথাযথ পুলিশ স্কর্টের মাধ্যমে চট্টগ্রাম জেল কারাগারে প্রেরণের কার্যক্রম প্রক্রিয়াধীন।

গৃহীত আইনগত ব্যবস্থাঃ ২০১৮ এর ৩৬(৫) ধারা মোতাবেক ভ্রাম্যমান আদালত বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন।



