
কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার বাঙ্গরা বাজার থানা পুলিশের এক বিশেষ অভিযানে ২৪ (চব্বিশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ সজিব মিয়া (২৩) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৯/০৮/২০২৬ খ্রিঃ তারিখ বাঙ্গরা বাজার থানা পুলিশের একটি চৌকস টিম থানা এলাকায় মাদক উদ্ধার ও আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে গোপন সংবাদের ভিত্তিতে থানাধীন ২নং আকুবপুর ইউনিয়নের গাজীপুর গ্রামস্থ পশ্চিম পাড়ার বি-রহমানের বাড়িতে অভিযান চালানো হয়।
পরবর্তীতে উক্ত বাড়ির বসতঘর থেকে আসামী সজিব মিয়াকে আটক করা হয় এবং তার হেফাজত থেকে ২৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত সজিব মিয়া গাজীপুর গ্রামের শিশু মিয়া ও জুহেরা আক্তারের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে বাঙ্গরা বাজার থানা পুলিশ জানায়, উদ্ধারকৃত ইয়াবার ঘটনায় আসামীর বিরুদ্ধে বাঙ্গরা বাজার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে থানা পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।



