আকবরশাহ্ থানায় হারানো ১০ মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর

মুহাম্মদ জুবাইর: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) আকবরশাহ্ থানা পুলিশের উদ্যোগে হারিয়ে যাওয়া ১০টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) আকবরশাহ্ থানায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দিকনির্দেশনা অনুযায়ী বিভিন্ন সময়ে করা সাধারণ ডায়েরির (জিডি) সূত্র ধরে এসব মোবাইল ফোন উদ্ধার করা হয়। আকবরশাহ্ থানায় কর্মরত এএসআই মিঠন চন্দ্র ঘোষ প্রযুক্তিগত ও আইনানুগ প্রক্রিয়ায় মোবাইল ফোনগুলো উদ্ধার করেন।
পরে মঙ্গলবার আকবরশাহ্ থানায় আয়োজিত এক অনুষ্ঠানে উদ্ধার হওয়া ১০টি মোবাইল ফোনের প্রকৃত মালিকদের কাছে তা হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সিএমপির পশ্চিম বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ আলমগীর হোসেন, পাহাড়তলী জোনের সহকারী পুলিশ কমিশনার মোঃ রুহুল আমিন লাবু এবং আকবরশাহ্ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামরুজ্জামান।
হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে মালিকরা আনন্দ ও সন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে আকবরশাহ্ থানা পুলিশ ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানান তারা।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপ-পুলিশ কমিশনার (পশ্চিম বিভাগ) মোঃ আলমগীর হোসেন বলেন, “এক মাসে ১০টি মোবাইল ফোন উদ্ধার করা আমাদের জন্য বড় সফলতা। চট্টগ্রামে যারাই মোবাইল ফোন হারিয়ে থাকেন, তারা যেন দ্রুত পার্শ্ববর্তী থানায় যোগাযোগ করেন।



