প্রশাসন

সিএমপিতে প্রাথমিকভাবে নির্বাচিত SWAT সদস্যদের ০৫ সপ্তাহব্যাপী প্রশিক্ষণ কোর্সের সমাপ্তি, সনদ বিতরণ ও মহড়া অনুষ্ঠিত

দুলাল শিকদার: আজ ০৭ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১০:০০ ঘটিকায় দামপাড়া পুলিশ লাইন্স মাঠে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) স্পেশাল রেসপন্স ইউনিট (SRU)-এর উদ্যোগে প্রাথমিকভাবে নির্বাচিত SWAT সদস্যদের ০৫ সপ্তাহব্যাপী প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান, সনদ বিতরণ ও প্রশিক্ষণ মহড়া অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএমপি কমিশনার জনাব হাসান মোঃ শওকত আলী।

প্রধান অতিথি প্রশিক্ষণার্থী SWAT সদস্যদের প্রশিক্ষণকালীন অর্জিত জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতার যথাযথ প্রয়োগের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, বিশেষায়িত আইন-শৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলা, জটিল ও ঝুঁকিপূর্ণ অভিযান পরিচালনা এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে SWAT সদস্যদের পেশাগত দক্ষতা, শৃঙ্খলা, পারস্পরিক সমন্বয় এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

০৫ সপ্তাহব্যাপী এ প্রশিক্ষণ কোর্সে প্রাথমিকভাবে নির্বাচিত সদস্যদের বিশেষায়িত অভিযান পরিচালনা, দলগত সমন্বয়, কৌশলগত দক্ষতা, শারীরিক সক্ষমতা, শৃঙ্খলা এবং বিভিন্ন জরুরি পরিস্থিতিতে দায়িত্ব পালনের বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।

প্রশিক্ষণ শেষে আয়োজিত মহড়ায় প্রশিক্ষণার্থীরা প্রশিক্ষণকালীন অর্জিত জ্ঞান, দক্ষতা ও সক্ষমতার বাস্তব প্রয়োগ প্রদর্শন করেন। মহড়ায় অংশগ্রহণকারী সদস্যদের পেশাদারিত্ব, দলগত সমন্বয়, শৃঙ্খলা এবং বিভিন্ন পরিস্থিতি মোকাবিলায় সক্ষমতার বিষয়টি প্রতিফলিত হয়।

পরে প্রধান অতিথি প্রশিক্ষণ সম্পন্নকারী SWAT সদস্যদের মাঝে সনদ বিতরণ করেন। এ সময় তিনি ভবিষ্যৎ দায়িত্ব পালনে সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা, শৃঙ্খলা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার জন্য প্রশিক্ষণার্থীদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব ওয়াহিদুল হক চৌধুরী; অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ; উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ ফেরদৌস আলী চৌধুরী, বিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) সহ সিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্পেশাল রেসপন্স ইউনিটের (SRU) সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এবং প্রশিক্ষণে অংশগ্রহণকারী সদস্যরা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button