আইন-শৃঙ্খলা

ছাতকে ৮০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ছালেক আহমদ (৪৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার কালারুকা ইউনিয়নের লামাপাড়া গ্রামে এ অভিযান চালানো হয়।

ছাতক থানা-পুলিশ সূত্রে জানা যায়, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন, পিপিএমের দিকনির্দেশনায় এসআই মুহাম্মদ শরীফুল আলম, এএসআই ইমাম আহাদসহ পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় লামাপাড়া গ্রামের জনৈক সেলিমের বসতঘরের বারান্দা থেকে ছালেক আহমদকে গ্রেপ্তার করা হয়। তাঁর হেফাজত থেকে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ২ লাখ ৪০ হাজার টাকা।

গ্রেপ্তার ছালেক আহমদ উপজেলার ছৈলা আফজলাবাদ ইউনিয়নের দিঘলী রামপুর গ্রামের বাসিন্দা। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছিল বলে পুলিশ জানিয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button