অপরাধরাজধানী

মোহাম্মদপুরে হোটেল মালিক বিল্লালের বিরুদ্ধে শ্লীলতাহানি ও কিশোর গ্যাং নিয়ন্ত্রণের গুরুতর অভিযোগ

রোমানা সানজু: রাজধানীর মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় বিল্লাল নামের এক হোটেল মালিকের বিরুদ্ধে শ্লীলতাহানি, চাঁদাবাজি এবং কিশোর গ্যাং লালন-পালনসহ একাধিক গুরুতর অপরাধের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ও এলাকাবাসীর পক্ষ থেকে তোলা এসব অভিযোগের প্রেক্ষিতে ওই এলাকায় চরম উত্তেজনা ও অসন্তোষ বিরাজ করছে।

সরেজমিনে মানবাধিকার কর্মী ও গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে শিউলি নামের এক ভুক্তভোগী নারী অভিযোগ করেন, হোটেল মালিক বিল্লাল তাকে অনৈতিকভাবে স্পর্শ করার চেষ্টা করেন এবং শ্লীলতাহানির অপচেষ্টা চালান। শিউলি জানান, ঘটনার সময় তিনি চিৎকার ও কান্নাকাটি শুরু করলে লোক সমাগমের ভয়ে বিল্লাল দ্রুত ঘটনাস্থল থেকে সটকে পড়েন।

বিল্লালের বিরুদ্ধে অপরাধের তালিকা এখানেই শেষ নয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, তিনি এলাকায় দীর্ঘদিন ধরে মাদক সেবন, ছিনতাই, ভূমি দখল ও নিয়মিত চাঁদাবাজির মতো অপকর্মের সাথে জড়িত। এলাকাবাসীর দাবি, বিল্লাল তার নিজস্ব একটি ‘কিশোর গ্যাং’ বাহিনী পরিচালনা করেন, যাদের মাধ্যমে তিনি সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শন করেন। এমনকি টাকার বিনিময়ে সবকিছু নিয়ন্ত্রণ করার দম্ভোক্তিও তিনি প্রকাশ্যে করে থাকেন বলে স্থানীয়রা জানান।

উক্ত অভিযোগের বিষয়ে উপস্থিত মোহাম্মদপুর থানা শ্রমিক দলের আহ্বায়ক আলী কাওসার পিন্টু বলেন, “কিছু স্বার্থান্বেষী মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে মোহাম্মদপুর নিয়ে নেতিবাচক ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। এ ধরনের অপপ্রচারের বিরুদ্ধে আমরা ডিজিটাল নিরাপত্তা আইনে ব্যবস্থা নেব।” তবে একই সাথে তিনি এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

চাঁদ উদ্যান এলাকার বাসিন্দারা এই ‘সন্ত্রাসী’ কর্মকাণ্ডের হাত থেকে মুক্তি পেতে নতুন সরকারের কাছে নিরপেক্ষ তদন্তের জোর দাবি জানিয়েছেন। প্রকৃত দোষীদের শনাক্ত করে দ্রুত দৃষ্টান্তমূলক আইনি ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এলাকায় স্বস্তি ফিরিয়ে আনাই এখন সাধারণ মানুষের প্রধান দাবি। সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তারা আশা প্রকাশ করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button