অনুসন্ধানঅভিযানপ্রতারনাস্বাস্থ্য

জামালপুরের মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি নিজেই অসুস্থ নাজুক পরিবেশে: দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান সেবা প্রার্থীদের।

মোঃ মোশারফ হোসেন সরকার

মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অভ্যন্তরীণ পরিবেশ দিন দিন উদ্বেগজনকভাবে অবনতির দিকে যাচ্ছে। মেলান্দহসহ আশপাশের এলাকার হাজারো সাধারণ মানুষের চিকিৎসাসেবার একমাত্র নির্ভরতার স্থান এই হাসপাতাল। কিন্তু দুঃখজনক হলেও সত্য, হাসপাতালের অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশ রোগীদের সুস্থতার পরিবর্তে আরও স্বাস্থ্যঝুঁকির মধ্যে ফেলছে।

সম্প্রতি মেলান্দহ পৌর মহিলা দলের সাধারণ সম্পাদিকা জুলেখা আক্তার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলে তাঁকে দেখতে গিয়ে হাসপাতালের বাস্তব চিত্র চোখে পড়ে। হাসপাতালের বিভিন্ন স্থানে ময়লা-আবর্জনা, অপরিচ্ছন্ন পরিবেশ এবং জমে থাকা পানির কারণে মশার বংশবিস্তার ঘটছে, যা ডেঙ্গুসহ বিভিন্ন রোগ ছড়ানোর আশঙ্কা বাড়িয়ে দিচ্ছে। ডেঙ্গু প্রতিরোধে আমরা সবাই যখন সচেতন হওয়ার চেষ্টা করছি, তখন হাসপাতালের ভেতরেই যদি এমন পরিবেশ তৈরি হয়, তা অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগের বিষয়।

এ যেন সেই প্রবাদ— উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট।

মেলান্দহ–মাদারগঞ্জের সংসদ সদস্য জনাব মো. মুস্তাফিজুর রহমান বাবুল সাহেবের নিকট স্হানীয় জনসাধারণের বিনীত আবেদন, বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত একটি তদন্ত কমিটি গঠন এবং হাসপাতালের সার্বিক পরিবেশ উন্নয়নে কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করবেন। সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হাসপাতালের পরিচ্ছন্ন, নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পরিবেশ প্রতিষ্ঠা এখন সময়ের দাবি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button