দেশ

চাঁদপুর ব্যাংক কলোনিতে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে ঠিকাদারের মৃ/ত্যু

মোঃ রাজন পাটওয়ারী,চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুর শহরের ব্যাংক কলোনি এলাকায় নির্মাণাধীন পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে দেলোয়ার হোসেন (৫৮) নামে এক ঠিকাদারের মৃত্যু হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল পৌনে ১০টার দিকে আশরাফিয়া মাদ্রাসা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দেলোয়ার হোসেন চাঁদপুর শহরের বিষ্ণুদী রোডের ব্যাংক কলোনি এলাকার বাসিন্দা ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নির্মাণাধীন ভবনের পাঁচতলার ছাদে শ্রমিকদের কাজ তদারকি করছিলেন ঠিকাদার দেলোয়ার হোসেন। একপর্যায়ে তিনি ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। পরে উপস্থিত শ্রমিকরা তাকে উদ্ধার করে চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক ডা. মো. নাজমুল তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানা গেছে।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ জানান, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button