প্রশাসন

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

দুলাল শিকদার: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অক্টোবর মাসের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ১১টায় নগরের দামপাড়া পুলিশ লাইন্সের মাল্টিপারপাস শেডে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সিএমপি কমিশনার হাসান মোঃ শওকত আলী। তিনি পুলিশ সদস্যদের সততা, নিষ্ঠা, কর্তব্যপরায়ণতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন। পাশাপাশি চুরি, ছিনতাই, মাদক, চাঁদাবাজি ও কিশোর গ্যাং প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

সভায় পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা মনোযোগ দিয়ে শোনা হয় এবং তাৎক্ষণিকভাবে সমাধানের উদ্যোগ নেওয়া হয়। এ সময় দীর্ঘ কর্মজীবন শেষে পিআরএলে গমনকারী এএসআই (নিরস্ত্র) মো. মতিউর রহমান ও কনস্টেবল মুহাম্মদ হাসানুর রহমানকে সম্মাননা ক্রেস্ট প্রদান করে বিদায় জানান সিএমপি কমিশনার।

সভায় সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া, উপ-পুলিশ কমিশনার (সদর) মো. ফেরদৌস আলী চৌধুরীসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button