নারায়ণগঞ্জমিডিয়া

নারায়ণগঞ্জে সরকারের উন্নয়ন কার্যক্রম নিয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

মোঃ রাকিব হোসাইন হৃদয়: নারায়ণগঞ্জে বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন ও বিভিন্ন উন্নয়ন কার্যক্রম তুলে ধরে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

বুধবার জেলা তথ্য অফিস, নারায়ণগঞ্জের উদ্যোগে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাকক্ষে এ প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়।

প্রেস ব্রিফিংয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন গণযোগাযোগ অধিদপ্তরের ১৮০ দিনের কর্মপরিকল্পনা, সংস্থাটির সম্পাদিত কার্যক্রম এবং জেলা তথ্য অফিস নারায়ণগঞ্জের গত তিন মাসের বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হয়।

এছাড়া ফ্যামিলি কার্ড, খাল খনন, বৃক্ষরোপণ, নারীদের জন্য বিশেষ গাড়ি সুবিধা, কৃষক কার্ড এবং কৃষি ঋণ মওকুফসহ সরকারের বিভিন্ন উদ্যোগের সুফল সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

আয়োজকরা জানান, সরকারের উন্নয়ন কর্মকাণ্ড সাধারণ মানুষের মাঝে তুলে ধরতেই এ ধরনের প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button