খেলাধুলা

স্বপ্নজয়ী ব্রাহ্মণপাড়া: জেলা চ্যাম্পিয়ন দুলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়

​এম এ মান্নান: গ্রামবাংলার মেঠোপথ থেকে উঠে আসা অদম্য কিশোরদের হাত ধরে ফুটবলে অনন্য উচ্চতায় পৌঁছাল ব্রাহ্মণপাড়া। কুমিল্লার জেলা পর্যায়ে আয়োজিত বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ব্রাহ্মণপাড়ার দুলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।

​অদম্য লড়াইয়ের মহাকাব্য সৃষ্টি করল দুলালপুর প্রাথমিক পর্যায়ে তৃণমূল থেকে উঠে আসা এই খুদে ফুটবলাররা প্রমাণ করে দিয়েছে যে, কঠোর পরিশ্রম আর প্রবল ইচ্ছাশক্তি থাকলে যেকোনো স্বপ্ন জয় করা সম্ভব। মাঠের ঘাম ঝরানো প্র্যাকটিস আর ক্লাসের ফাঁকে নিজেদের ঝালিয়ে নেওয়ার সেই নিরন্তর প্রচেষ্টা আজ সার্থকতা পেয়েছে। পুরো জেলাকে চমকে দিয়ে শিরোপা নিজেদের করে নিয়েছে দুলালপুরের এই ছোট্ট ফুটবলাররা।

​ঐতিহাসিক এই জয়ে খুদে ফুটবলার, বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং সংশ্লিষ্ট সকলের প্রতি অভিনন্দন জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন। এক অভিনন্দন বার্তায়

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button