অপরাধঢাকা বিভাগদুর্নীতি

জোসনার  পরিবারকে তুরাগ  বিএনপির ইউনুসের মহিলালীগ অপবাদে হয়রানীর অভিযোগ

স্টাফ রিপোর্টার: বিগত আওয়ামীলীগ শাসনামলে গত ২৪/৪/২০১৭ খ্রীঃ সন্ধা অনুমান ৬.৪৫ মিনিটে তুরাগ  থানার ওসির কক্ষে বাদী সফিউল্লাহ ও জোস্নার পরিবার এবং বিবাদী হাবিবুল্লাহ গং সহ উভয় পক্ষের লোকজনের উপস্থিতিতে সকল কাগজপত্র দেখে। সাবেক এডিসি শাহানশাহ ক্ষ্রিপ্ত হয়ে জোসনার পরিবার কে জমিতে গেলে গুলির নির্দেশ দেন।

এডিসিকে জমির পৈতৃক সূত্রে মালিক জোস্না  জানায় যে,বাদী পক্ষ জোসনা বেগম,আবুল হোসেন,সোহানা আক্তার, নুরুল হকের আমমোক্তারনামা প্রতিনিধি সফিউউদ্দিন বাদী হয়ে পিটিশন মামলা নং – ১০২/২০১৭ ধারা ১৪৫ ফৌঃ দঃবিঃ,বলে জমিতে আদালত এর মাধ্যমে নিষেধাজ্ঞা মামলা করেন।

বাদী বিবাদী দাগ চৌহদ্দি ভিন্ন হওয়া স্বত্বেয় বিবাদী হাবিবুল্লাহ গং অতিরিক্ত জেলা প্রশাসক বরাবর ৪৭/১৩ আপীল করেন। এসব কথায় কর্ণপাত করেনি সাবেক এডিসি।

 নুরুল হক  বাদী হয়ে সহকারী কমিশনার (ভূমি) মিরপুর সার্কেল এ মিসকেস নং- ১৯৯/২০১২ সহ আমমোক্তারগন এর প্রতিনিধি সফিউউদ্দিন এর আপীল আবেদন এর প্রেক্ষিতে  এডিসি রাজস্ব ঢাকা  (মোঃ আবুল ফজল মীর) এর আদালত রায় দেন যে, ১৫/১/২০১৩ মিসকেস বাতিল করা হলো। তৎপ্রেক্ষিতে নামজারী সহ সব সৃজিত জোত বাতিলপূর্বক নালিশী জমি মূল জোতভুক্ত করা হলো।নিম্ন আদালতে নথি ফেরত দেওয়া হোক।জমির উপর স্থগিতাদেশ থাকলে প্রত্যাহার হোক।

 প্রতিবেদক তৎকালীন  এডিসি উত্তর  শাহানশাহকে ফোন করে গুলি করার বিষয়ে জানতে চাইলে তিনি তুরাগের পুলিশ কর্মকর্তাদের গুলি করার  নির্দেশ দিয়েছেন,একথা সত্য  বলে স্বীকার করে জানান,

বাদী  বিবাদী জমিতে শান্তি শৃঙ্খলা বজায় না রাখলে এবং বিবাদে জড়ালে  তিনি তুরাগের পুলিশ কর্মকর্তাদের গুলি করার  নির্দেশ দিয়েছেন।

কিন্তু বাদী জোসনা জানায়,প্রকাশ্যে তুরাগ থানার ভেতরে সবার সামনে জোসনা ও তার স্বামী সন্তান সহ ভাইবোন কে জমির কাছে গেলে গুলি করার নির্দেশ দেন এবং জোসনাকে কুরুচিপূর্ণ ভাষায় গালিগালাজ করেন।জোসনা ও তার পরিবার আতংকিত হয়ে নিরাপত্তাহীনতাবোধ করলে সাপ্তাহিক অপরাধ বিচিত্রার সিনিয়র সাংবাদিক নাদিরা দিলরুবার সাথে যোগাযোগ করলে তিনি  তৎকালীন ঢাকা ১৮ আসনের এমপি প্রয়াত এড. সাহারা খাতুন এমপিকে গুলির নির্দেশ বিষয়ে জানালে সাবেক এডিসি উত্তরা শাহানশাহ কে বদলির সুপারিশ করেন।

ঢাকা ১৮ আসনের এমপি প্রয়াত এড. সাহারা খাতুন এমপি তুরাগের  নয়ানগরে সরেজমিন গিয়ে জোসনার পরিবার এর সাথে দেখা করে সকল ধরনের নিরাপত্তার আশ্বাস দেন।

এসব হুমকির প্রেক্ষিতে জোসনা ঢাকা ১৮ আসনের এমপি ও পুলিশ সদরদপ্তর আইজিপি  ও ডিএমপি কমিশনার বরাবর লিখিত অভিযোগ দিলে উক্ত অভিযোগ বিষয়ে তদন্ত করেছিলেন রাজারবাগ পুলিশ লাইনের ডিসি জাকির হোসেন মজুমদার (ওয়েলফেয়ার ও কল্যাণ)। গত ৩০ মে ২০১৭ খ্রীঃ তিনি জোসনার পরিবার কে রাজারবাগ পুলিশ লাইনে ডেকে নিয়ে তুরাগ থানায় ডেকে নিয়ে গুলি করে হুমকির বিষয়ে সাক্ষ্য নেন।

বাদী জোসনার পক্ষে আরো সাক্ষ্য দেন সাংবাদিক নাদিরা দিলরুবা।দৈনিক খবরপত্রের ১ লা মে ২০১৭ সালে এ বিষয়ে সংবাদ প্রকাশ হলে এসব ঘটনার প্রেক্ষিতে দ্রুততম সময়ে এডিসি শাহানশাহ কে বদলি করা হয়।

এসব কারনে পুলিশ হয়রানী থেকে বাচতে  জোসনা তৎকালীন এমপি এড. সাহারা খাতুন এর বাসায় ও বিভিন্ন প্রোগ্রামে যাওয়াআসা করেছেন।

গত ১ লা মে ২০২০ সালে জোসনার ছোট ছেলে ক্রিকেটার আবু বকর (২০)রোড এক্সিডেন্টে মারা যায়।এরপর জোসনাকে বিগত ৬ বছরে কখনো কোন আওয়ামীলীগ এর  প্রোগ্রামে দেখা যায়নি। জোসনার ছেলের মৃত্যুর  দুমাস পর এমপি এড. সাহারা খাতুন ও মারা যান।জোসনা কখোনো মহিলা  আওয়ামীলীগ রাজনীতিতে জড়িত ছিলনা।

তুরাগের মহিলা আওয়ামীলীগ এর শুধু চারজন এর কমিটি ছিল।মহিলা আওয়ামীলীগ সভাপতি সুলতানা পপি,সহসভাপতি জামিনা আক্তার  সেক্রেটারি রাবিয়া খাতুন মেম্বার, জয়েন্ট  সেক্রেটারী লাকি আক্তার।

এছাড়া তুরাগ মহিলা লীগে নামে আর  কারো কোন পদপদবী নেই।

তুরাগ মহিলা লীগ এর চার সদস্যের এ বৈধ কমিটি  অনুমোদন করেন মহিলা আওয়ামীলীগ এর ঢাকা উত্তর এর  সভাপতি শাহিদা তারেখ দীপ্তি এবং ঢাকা উত্তর এর সেক্রেটারি শবনম জাহান শীলা

জোসনা ও তার পরিবার সন্তান শোক কাটিয়ে উঠতে পারে নাই।জোসনার স্বামী পর পর দুইতিনবার ব্রেন স্ট্রোক করেছে। আওয়ামীলীগ আমলে  তুরাগ এর সাবেক ইন্সপেক্টর অপারেশন দুলাল এর কুচক্রান্তে পুলিশ কর্তৃক হয়রানী ও মিথ্যা মামলার দ্বারা জুলুম এর শিকার হয়ে বাধ্য হয়ে ঢাকা ১৮ আসনের তৎকালীন এমপি এড. সাহারা খাতুন এর স্বরনাপন্ন হয়েছিল।

 তুরাগের  বিএনপির নব্য পাতিনেতা যাদের বেশীরভাগ ই পূর্বে আওয়ামীলীগ রাজনীতিতে সক্রিয় ছিল ২৪ এর রাজনৈতিক পট পরিবর্তনের পর ভোল পাল্টে বিএনপি নেতা সেজে চাঁদাবাজি, মিথ্যা মামলার হুমকি,গ্রেফতার বাণিজ্য, জমি দখল,নদী দখল সহ বহু অপকর্ম করে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে। এর মধ্য বালু খেকো ও পানি উন্নয়ন বোর্ডের জায়গায় অবৈধ মাটি উত্তলোন কারী ড্রেজার মালিক আওয়ামীলীগ এর ১৭ বছর অবৈধ বালু ভরাট,তুরাগ নদীর অবৈধ মাটি উত্তলোন করে কোটি কোটি টাকা র অবৈধ ব্যাবসা করেছে।

 এখন ২৪ এর পট পরিবর্তনের পর ভোল পাল্টে নিজেকে তুরাগ  বিএনপির নেতা বনে  নিরহ মানুষ এর বিরুদ্ধে মিথ্যা ২৪ এর  হত্যা মামলার কারসাজী সহ জমি দখল,বাড়ী দখল,খাস জায়গা দখল এর পায়তারা করছে।তুরাগ থানা কর্তৃপক্ষ সহ আইনশৃঙ্খলা বাহিনীর উচিৎ  বিতর্কিত তুরাগের বিএনপি নেতা দাবী করা ইউনুস এর অবৈধ কার্যকলাপ খতিয়ে দেখা।

বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের উচিৎ থানা ও স্থানীয় পর্যায় এর  দল পাল্টে হঠাৎ বিএনপি নেতা বনে যাওয়াদের কার্যকলাপ প্রতক্ষ্য করা। জনরোষ থেকে বাচতে এসব স্থানীয় বিএনপির দূর্নীতিগ্রস্থ চাঁদাবাজ ও দখলবাজদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button