রাজউকের ভূমি অধিগ্রহণের নামে হাতিয়ে নিচ্ছে গ্রাহকের জমি

নিজস্ব প্রতিবেদক: প্রবাসী মালিকদের জন্য বরাদ্দকৃত রাজউকের প্লট ভুয়া মালিক সাজিয়ে বিক্রি করছে একটি প্রতারক চক্র। এই চক্রের সাথে রাজউকের তিন কর্মকর্তা-কর্মচারীরা।
স্বৈরাচার সরকারের আমলে রাজউকের কিছু অসাধু কর্মকর্তা মাধ্যমে রাজউকের ভূমি অধিগ্রহণের চেয়ে অতিরিক্ত রেড লাইন কেটে দখল করে।অবৈধ ভাবে প্লট তৈরি করে কোটি টাকা হাতিয়ে নেওয়া অভিযোগ উঠেছে রাজউকের তিন কর্মকর্তা বিরুদ্ধে।
স্হায়ীয় লোক জমির মালিকদের হয়রানি করে আসছে তারা।জমির প্রকৃত মালিকরা রাজধানী উন্নয়ন করপোরেশন রাজউকের উপপরিচালক এস্টেট ও ভূমি -২ একটি লিখিত অভিযোগ করলেও কোন প্রতিকার মেলেনি। তবে অভিযোগ করার পর ও ছয় মাসের বেশি সময় পার হলে কোন প্রতিকার মেনেনি।নানা অযুহাত দিয়ে টালবাহানা করে যাচ্ছে তারা।
আর এই অবৈধ কাজের সাথে জড়িত তিন কর্মকর্তা হলেন,সানোয়ার, আরফাত,হাসানও তাদের সহযোগী আফতাব, সালাম ও শরিফসহ আর অনেকে।
রাজউকের এই ভূমিখেকো বাহিনীর নিরীহ মানুষদের নানা ভয় ভীতিকর পরিবেশ সৃষ্টি করে জোর পূর্বক জমি বেদখল করে থাকে।
রাজধানীর ১৫ নম্বর সেক্টরের চন্ডালভোগ মৌজার আর এস দাগ নম্বর ৩০৩ মহানগর দাগ নম্বর ১২৩৪ মালিক সাইফুল ইসলাম শহর আলীর। তিনি একজন প্রবাসী হলে তার জমির পরিমান ৭৪ শতাংশ হলে তাকে দেওয়া হয় ৫৪ শতাংশ বাকি জমি বেদখল করে হাতিয়ার নেওয়া কৌশল করেন রাজউকের কর্মকর্তারা।
এ বিষয়ে সাইফুল ইসলাম শহর আলীর বলেন,আমি জমির প্রকৃত মালিক হলে আমার জমি অধিগ্রহণ করে রাজউকের কয়েকজন ব্যক্তি হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। এবং আমাকে মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানি করে যাচ্ছেতারা।
রাজউকের কর্মকর্তা সানোয়ার বলেন,আমরা তাকে চেয়ারম্যান সাথে কথা বলার জন্য বলছি উনি যায়নি।



