আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যান তহবিলের উদ্যোগে গুনীজন সংবর্ধনা ও বুদ্ধ জয়ন্তী উদযাপন

প্রতিবছরের ন্যায় রাউজান উপজেলার আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যান তহবিলের আয়োজনে শুক্রবার কেন্দ্রীয় বিহার অডিটোরিয়ামে ধর্মীয় স্মৃতি বৃত্তি প্রদান , গুনীজন সংবর্ধনা ও বুদ্ধ জয়ন্তী উদযাপন করা হয়েছে ।
ভদন্ত ধর্ম শ্রী থের এর সঞ্চালায় ও কল্যান তহবিলের সভাপতি অরুনানন্দ মহাথের’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দানশীল ব্যাক্তিত্ব ও উপেন্দ্র-বিজয় ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা প্রদীপ কুমার বড়ুয়া।
স্বাগত বক্তব্য প্রদান করেন ধর্ম প্রিয় মহাথের ।
প্রধান জ্ঞাতী হিসেবে উপস্থিত ছিলেন আবুরখীল দক্ষিন ঢাকাখালী পল্লী মঙ্গল সমিতির সাধারন সম্পাদক ও দানশীল ব্যাক্তিত্ব সত্যজিত বড়ুয়া।
অনুষ্ঠানের উদ্বোধন করেন চট্টগ্রাম মডেল পাবলিক স্কুলের সভাপতি লায়ন টিংকু বড়ুয়া।
আর্শীবাদক হিসেবে উপস্থিত ছিলেন ধর্মদূত সোবিতানন্দ মহাথের।
ধর্মালোচনা করেন ভদন্ত পরমানন্দ মহাথের,ভদন্ত দেবমিত্র মহাথের, ভদন্ত উক্কট্টা পাঞা থের, ভদন্ত ধর্মদর্শন থের,নাগসেন ভিক্ষু, বিনয় বংশ ভিক্ষু ।
সম্পাদকীয় প্রতিবেদন পাঠ করেন কল্যাণ তহবিলের সাধারন সম্পাদক ভদন্ত সংঘানন্দ মহাথের।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও দানশীল ব্যিক্তিত্ব অজিত কুমার বড়ুয়া, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব রুপয়ন বড়ুয়া কাজল ও আবুরখীল কেন্দ্রীয় বিহার উন্নয়ন ও পরিচালনা পরিষদের সাধারন সম্পাদক বরণ বড়ুয়া।
শিক্ষার প্রচার প্রসারে অবদান রাখায় চট্টগ্রাম কলেজের সাবেক অধ্যক্ষ আবুরখীল গ্রামের কৃতি সন্তান সংবর্ধিত অতিথি শিক্ষাবিদ প্রফেসর ড. সুব্রত বিকাশ বড়ুয়াকে সংবর্ধনা প্রদান করা হয়।
শুভেচ্ছা বক্তব্য রাখেন শিক্ষক সম্বল কুমার বড়ুয়া, শিক্ষক সনদ কুমার বড়ুয়া ।
আরো উপস্থিত ছিলেন রাউজান প্রেসক্লাবের সাবেক দপ্তর সম্পাদক সাংবাদিক রতন বড়ুয়া, ব্যাংক কর্মকর্তা রুমা বড়ুয়া,ব্যাংক কর্মকর্তা রিগ্যান বড়ুয়া । আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যান তহবিলের ফাউন্ডে অনেক দাতা অর্থ দান করেন এবং কল্যান তহবিলের পক্ষ হতে প্রায় ১৫০ জন ছাত্রছাত্রীর মাঝে ধর্মীয় বৃত্তি ও উপহার সামগ্রী প্রদান করা হয়।



