প্রশাসন

শিল্প কারখানা পরিদর্শনে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-০৩ এর পুলিশ সুপার মাহমুদা বেগম

দুলাল শিকদার: চট্টগ্রাম মহানগরীর সিইপিজেড এলাকায় অবস্থিত কেনপার্ক বাংলাদেশ প্রাইভেট লিমিটেড ও প্যাসিফিক এনএইচটি শিল্পকারখানা পরিদর্শন করেছেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-০৩, চট্টগ্রামের পুলিশ সুপার মাহমুদা বেগম।

মঙ্গলবার (০৯ জুন ২০২৬) কারখানা পরিদর্শনকালে তিনি শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের কর্মপরিবেশ, নিরাপত্তা, শ্রমিক কল্যাণ ও শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন। এ সময় তিনি শ্রমিকদের বিভিন্ন সমস্যা ও মতামত মনোযোগ সহকারে শোনেন এবং শিল্পকারখানায় শান্তিপূর্ণ ও উৎপাদনমুখী পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

পুলিশ সুপার বলেন, শিল্পাঞ্চলে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং শ্রমিক-ব্যবস্থাপনা সুসম্পর্ক বজায় রাখতে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ সর্বদা কাজ করে যাচ্ছে। শ্রমিকদের নিরাপত্তা ও শিল্পকারখানার সুষ্ঠু কার্যক্রম নিশ্চিত করতে নিয়মিত তদারকি ও পরিদর্শন কার্যক্রম অব্যাহত থাকবে।

পরিদর্শনকালে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় এবং শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নেওয়া হয়।

এ সময় ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-০৩ এর সহকারী পুলিশ সুপার মোঃ আনোয়ারুল আজীম মজুমদার এবং পুলিশ পরিদর্শক রাশেদুল হক উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button